এনসিসি ব্যাংকের পাটগ্রাম শাখা স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংকের লালমনিরহাট জেলার পাটগ্রাম শাখা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। গ্রাহকদের বর্ধিত চাহিদা মেটানো এবং আধুনিক ব্যাংকিং ও উন্নততর সেবা দেওয়ার লক্ষ্যে নতুন ঠিকানায় শাখাটি স্থানান্তর করা হলো।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক টি এম ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে গত রোববার শাখাটির স্থানান্তর কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মতিউর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম চৌধুরী ও মনজুম আলী।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাটগ্রাম উপজেলার চেয়ারম্যান মো. রুহুল আমিন ও পৌর মেয়র শমসের আলী বক্তব্য দেন।টি এম ফারুক চৌধুরী ব্যাংকের পাটগ্রাম শাখা নতুন ভবনে স্থানান্তরের উদ্যোগকে উন্নত গ্রাহকসেবা প্রদানের পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।