এনসিসি ব্যাংকের প্রথম মিউচুয়াল ফান্ড বাজারে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্যোগে শিগগিরই দেশের পুঁজিবাজারে আসছে ১০০ কোটি টাকার ‘এনসিসিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড-১’।এ ব্যাপারে গতকাল বুধবার এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ফান্ডের ট্রাস্ট চুক্তি স্বাক্ষরিত হয়।এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন এবং ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) ব্যবস্থাপনা পরিচালক এ কে আজিজুল হক চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।এই মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজার বা সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে মো. সিদ্দিক, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির আর্থিক পরামর্শক আনিসুজ্জামান চৌধুরী এবং এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।