এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসি) প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ের ঋণ প্রদান কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য সপ্তাহব্যাপী ‘ক্রেডিট ম্যানেজমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকেরা মো. ফজলুর রহমান, এ জেড এম সালেহ ও মো. হাবিবুর রহমান এবং মানবসম্পদ বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফি মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জগদীশ চন্দ্র দেবনাথ প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন। বিজ্ঞপ্তি