এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেডের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) তথা শিক্ষানবিশ কর্মকর্তাদের জন্য আয়োজিত মাসব্যাপী এক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্প্রতি ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শেষ হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন কোর্সটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও উপব্যবস্থাপনা পরিচালক এ কে মো. সিদ্দিক। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টি এম ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ এ কোর্সের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।