এনসিসি ব্যাংকের বনানী শাখা নতুন ঠিকানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এনসিসি ব্যাংকের বনানী শাখা ১১ নম্বর রোডের নতুন ঠিকানায় সম্প্রতি স্থানান্তর করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আবদুস সালাম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দীন মোনেম, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পরিচালক খায়রুল আলম চাকলাদার এবং মো. হারুনুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।