এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের তিন দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন শেষ হয়েছে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুস সালাম। ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দীন মোনেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ এতে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি