প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংক লিমিটেডের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকদের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন গত রোববার কক্সবাজারে শেষ হয়েছে। গত শুক্রবার ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীন প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পরিচালক মো. আবদুস সালাম, খায়রুল আলম চাকলাদার, এম হারুনুর রশীদ এবং কে এ এম হারুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্উদ্দীন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান এবং এ জেড এম সালেহসহ ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা এবং শাখা ব্যবস্থাপকেরা এতে যোগ দেন। বিজ্ঞপ্তি।