এনসিসি ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কর্মকর্তাদের নিয়ে এনসিসি ব্যাংক লিমিটেডের ৪২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্প্রতি ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে মো. সিদ্দিক এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টি এম ফারুক চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। কোর্সটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ।মোহাম্মদ নূরুল আমিন প্রশিক্ষণকে কর্মক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগিয়ে ব্যাংকিং খাতে আগামী দিনের নেতৃত্ব গ্রহণের জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।