এনসিসি ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেডের ৪১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্প্রতি ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের নতুন কর্মকর্তাদের জন্য মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন প্রধান অতিথি হিসেবে এ কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টি এম ফারুক চৌধুরী। এতে ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।মোহাম্মদ নূরুল আমিন বলেন, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণকে কর্মক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগিয়ে ব্যাংকিং খাতের আগামী দিনের নেতৃত্ব গ্রহণের জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।