প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের নির্বাহী ও ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের ব্যবসা পর্যালোচনা সম্মেলন গত মঙ্গলবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীন সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ বিশেষ অতিথি ছিলেন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সালেহসহ ঊর্ধ্বতন নির্বাহী ও ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা। বিজ্ঞপ্তি।