প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার টি এ রোডের আল-আমিন প্লাজায় আনুষ্ঠানিকভাবে শাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এস এম মাঈন উদ্দীন মোনেম। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আজিজুল হক, ব্যাংকের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুবোধ চন্দ্র সাহা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ-আল-কাফী মজুমদার ও ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল হক। বিজ্ঞপ্তি।