এনসিসি ব্যাংকের ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মতিঝিলে এনসিসি ব্যাংকের নিজস্ব ২২তলা ভবনের উদ্বোধন হয়েছে। নতুন স্লোগান নিয়েও উন্মোচন করা হয়েছে এনসিসি ব্যাংকের নতুন লোগো বা প্রতীক।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত সোমবার রাতে প্রধান অতিথি থেকে নতুন ভবন উদ্বোধন এবং লোগো উন্মোচন করেন। ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ স্বাগত বক্তব্য দেন। বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম প্রমুখ।