এনসিসি ব্যাংকের মদুনাঘাট শাখা স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংকের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট শাখা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। আধুনিক ব্যাংকিং ও উন্নততর সেবা দেওয়ার মাধ্যমে গ্রাহকদের বর্ধিত চাহিদা মেটাতেই এ পদক্ষেপ নেওয়া হয়। ব্যাংকের পরিচালক সাংসদ নূরুল ইসলাম বিএসসি সম্প্রতি প্রধান অতিথি হিসেবে শাখাটির স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন স্বাগত বক্তব্য দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ফখরুল আনোয়ার, হাটহাজারী উপজেলার ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, রাউজান উপজেলার ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ এবং কে বি ফ্যানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মালেক। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান স্বপন কুমার দাশ।নূরুল ইসলাম বলেন, মদুনাঘাট শাখাটি নতুন ভবনে স্থানান্তরের ফলে এখানকার গ্রাহকেরা আরও স্বচ্ছন্দে ব্যাংকিং করার সুযোগ পাবেন।মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, অনলাইন সুবিধাসহ অন্যান্য কিছু পণ্য ও সেবা দিয়ে এনসিসি ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করেছে।মোহাম্মদ নূরুল আমিন ব্যাংকের বিভিন্ন সামাজিক অঙ্গীকারের কথা বর্ণনা করেন। তিনি বলেন, এ ব্যাংক শুধু মুনাফা বৃদ্ধি নয়, জনকল্যাণেও ব্যাপক কাজ করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।