এনসিসি ব্যাংকের লভ্যাংশ সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক শেয়ারধারীদের ২০১৩ সালের জন্য ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৮৬তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটি আগামী ২ জুন অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় অনুমোদন সাপেক্ষে বিতরণ করা হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মে। বিজ্ঞপ্তি।