এনসিসি ব্যাংকের শাখা বারিধারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বারিধারায় এনসিসি ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। গুলশান নর্থইস্ট অ্যাভিনিউয়ে গত রোববার এ শাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম। ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম, নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসিন প্রমুখ। বিজ্ঞপ্তি।