এনসিসি ব্যাংকের শাখা বারিধারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংকের ১০৪তম শাখা রাজধানীর বারিধারায় উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এ শাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম। ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম, নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসিন, পরিচালক এম এ আওয়াল, আবদুস সালাম, খায়রুল আলম চাকলাদার, মো. আবুল বাশার, কে এ এম হারুন। বিজ্ঞপ্তি।