এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও নির্বাহী সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংকের নির্বাহী ও ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও উপব্যবস্থাপনা পরিচালক এ কে মো. সিদ্দিক।সম্মেলনে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মহব্বত খান, টি এম ফারুক চৌধুরী, মো. তারিকুল আলম, মো. মতিউর রহমানসহ অন্যান্য নির্বাহী ও শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।