এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও নির্বাহীদের অর্ধবার্ষিক সম্মেলন
এনসিসি ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও নির্বাহীদের দুই দিনব্যাপী অর্ধবার্ষিক সম্মেলন গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে শেষ হয়েছে। এতে ব্যাংকের গত ছয় মাসের সার্বিক কার্যক্রমের মূল্যায়ন ও আগামী ছয় মাসের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপন্থা নির্ধারণ করা হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ইয়াকুব আলী। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ মো. হারুনুর রশীদ, পরিচালক আবদুস সালাম, নূরুন নেওয়াজ সেলিম, সোহেলা হোসেন, শহীদউদ্দিন আহমেদ এবং উদ্যোক্তা এম এ কাশেম।এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে মো. সিদ্দিক ও স্বপন কুমার সাহাসহ ঊর্ধ্বতন নির্বাহী ও শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।সম্মেলনে ব্যাংকের গত ছয় মাসে আমানত, বিনিয়োগ ও মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখাগুলোর ব্যবস্থাপকদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।