এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক-নির্বাহীদের অর্ধবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও নির্বাহীদের দুই দিনব্যাপী অর্ধবার্ষিক সম্মেলন গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে শেষ হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন।ব্যাংকের পরিচালক সোহেলা হোসেন, কে জেড মাহমুদ, তোফাজ্জল হোসেন, খায়রুল আলম চাকলাদার ও শহীদউদ্দিন আহমেদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন। এতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে মো. সিদ্দিক, স্বপন কুমার দাশ, মহব্বত খান ও টি এম ফারুক চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহী ও শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।সম্মেলনে জানানো হয়, চলতি ২০১১ সালের জুন পর্যন্ত এনসিসি ব্যাংকের আমানতের পরিমাণ সাত হাজার ৬৫১ কোটি ৪৪ লাখ টাকায় উন্নীত হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি। আলোচ্য সময় নাগাদ ব্যাংকের ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় হাজার ৭০৮ কোটি ৪১ লাখ টাকা। বিজ্ঞপ্তি।