এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন
এনসিসি ব্যাংক লিমিটেডের নির্বাহী ও ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের ত্রৈমাসিক সম্মেলন সম্প্রতি ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, এ কে মোহাম্মদ সিদ্দিক ও স্বপন কুমার দাশ। এ ছাড়া ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মহব্বত খান ও টি এম ফারুক চৌধুরীসহ অন্যান্য নির্বাহী ও শাখা ব্যবস্থাপকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সম্মেলনে ব্যাংকের গত তিন মাসের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যত্ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বাড়াতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।