এনসিসি ব্যাংকের শাখা স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এনসিসি ব্যাংকের পান্থপথ শাখাটি সোনারগাঁও রোডে মোনেম বিজনেস ডিস্ট্রিক্টে স্থানান্তর করা হয়েছে। গতকাল এই শাখার কার্যক্রম উদ্বোধন করেন আবদুল মোনেম লিমিটেডের চেয়ারম্যান আবদুল মোনেম। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ স্বাগত ভাষণ দেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম, পরিচালক এম এ আউয়াল, খায়রুল আলম চাকলাদার ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। বিজ্ঞপ্তি।