এনসিসি ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকায় নির্ধারণ করা হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে কমিয়ে ১০ টাকায় এবং প্রতি লটে শেয়ারের সংখ্যা ৫০টি থেকে বাড়িয়ে ২৫০টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ছাড়া ব্যাংকের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। ঢাকার অফিসার্স ক্লাবে গতকাল সোমবার অনুষ্ঠিত এনসিসি ব্যাংকের সপ্তম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এসব সিদ্ধান্ত নেওয়া হয়।ব্যাংকের চেয়ারম্যান ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ভাইস চেয়ারম্যান সাংসদ মো. হারুনুর রশিদ, পরিচালকেরা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।