এনসিসি ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংকের চুক্তি স্বাক্ষর
এনসিসি ব্যাংকের সঙ্গে সম্প্রতি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের (এক্সিম ব্যাংক) অর্থ বিনিময়সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।এই চুক্তির আওতায় এক্সিম ব্যাংক এখন থেকে গ্রাহকদের তাদের শাখাগুলো থেকে মানিগ্রাম ইন্টারন্যাশনালের মানি ট্রান্সফার বা অর্থ স্থানান্তর সেবা দিতে পারবে।এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল লতিফ বড়ভূঁইয়া ও মো. সিরাজুল ইসলাম, এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিভাগের প্রধান পীযূষ কান্তি সাহা এবং মানিগ্রাম ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া প্রতিনিধি বিশাল কৃষ্ণানসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।