এনসিসি ব্যাংকের ১০০তম শাখা উদ্বোধন হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মতিঝিলে এনসিসি ব্যাংক ভবনে ব্যাংকের ১০০তম শাখা গতকাল উদ্বোধন করা হয়
ঢাকার মতিঝিলে এনসিসি ব্যাংক ভবনে ব্যাংকের ১০০তম শাখা গতকাল উদ্বোধন করা হয়

রাজধানীর মতিঝিলে এনসিসি ব্যাংকের আরেকটি শাখা চালু করা হয়েছে। এটি ব্যাংকটির ১০০তম শাখা।
টয়েনবি সার্কুলার রোডে এনসিসি ব্যাংকের ভবনেই নতুন শাখাটি চালু করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম গতকাল রোববার এ শাখার উদ্বোধন করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন বলেন, গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করে এনসিসি ব্যাংক এগিয়ে চলেছে।
অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম, পরিচালক এম এ আওয়াল ও খায়রুল আলম চাকলাদার
বিশেষ অতিথি ছিলেন। আরও বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান। বিজ্ঞপ্তি।