প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক। গতকাল সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।