এনসিসি ব্যাংকের ২৪ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বুধবার ২৪ বছর পূর্তি উদ্যাপন করেছে এনসিসি ব্যাংক। ঢাকায় এনসিসি ব্যাংক ভবনে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আবদুস সালাম এবং পরিচালক খায়রুল আলম চাকলাদার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোসলেহ্ উদ্দীন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, এ জেড এম সালেহ ও মো. হাবিবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি