এনসিসি ব্যাংকের ২৫ বছর পূর্তি
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৪ জানুয়ারি শুক্রবার ঢাকা শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমান এনসিসিবিএল ১৯৮৫ সালে ন্যাশনাল ক্রেডিট লিমিটেড (এনসিএল) নামে ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। পরে ১৯৯৩ সালে এটি এনসিসি ব্যাংক নামে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে।২৫ বছর পূর্তি উদ্্যাপন অনুষ্ঠানে এনসিএল ও এনসিসি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম হায়দার চৌধুরী, ভাইস চেয়ারম্যান সাংসদ এম হারুনুর রশীদ, পরিচালক ও উদ্যোক্তারা, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন এবং ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা সামন্ত লাল সেনসহ অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী ও শিল্পপতিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এনসিএল ও এনসিসি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম হায়দার চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা সামন্ত লাল সেনকে মানবতার সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট এবং এক লাখ টাকার চেক প্রদান করা হয়।এ উপলক্ষে এনসিসি ব্যাংকের ইতিহাসসংবলিত একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি।