এনসিসি ব্যাংকের 'বেস্ট পারফর্মিং ব্যাংক' পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেড সম্প্রতি হংকং-ভিত্তিক আইসিআইসিআই ব্যাংক থেকে ‘বেস্ট পারফর্মিং ব্যাংক’ পুরস্কার অর্জন করেছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আইসিআইসিআই ব্যাংকের আঞ্চলিক প্রধান (ইউরোপ ও বাংলাদেশ) স্রুতি সানু সিংয়ের কাছ থেকে এ পুরস্কারটি গ্রহণ করেন। এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, এ জেড এম সালেহ, আইসিআইসিআই ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যান্ড পেমেন্টস প্রধান ভাইজু কনামকান্ডু ও বাংলাদেশ প্রতিনিধি আবদুল্লাহ ইউসুফ খান এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।