এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ১-এর লেনদেন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত হলো এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ১। আজ বৃহস্পতিবার মিউচুয়াল ফান্ডটির লেনদেন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসই সূত্র জানায়, এই মিউচুয়াল ফান্ডটি ‘এ’ ক্যাটাগরিভুক্ত। এর ডিএসই ট্রেডিং কোড ‘এনসিসিবিএলএমএফ১’ এবং ডিএসই কোম্পানি কোড ১২১৯২।এদিকে আজ থেকে আগামী ৩০ কার্যদিবস পর্যন্ত এই মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয়ে বিনিয়োগকারীদের মার্জিন ঋণ সুবিধা না দেওয়ার জন্য ডিএসইর পক্ষ থেকে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে অনুরোধ করা হয়েছে।ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, ২২ মে ২০১২ পর্যন্ত ফান্ডটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ-মূল্য (এনএভি) বর্তমান বাজার-মূল্যে ১০.৪৪ টাকা এবং ক্রয়-মূল্যে ১০.৪৮ টাকা। এ ছাড়া ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।