এনার্জিপ্যাক ইলেকট্রনিকস ও রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনার্জিপ্যাক ইলেকট্রনিকস লিমিটেড এবং রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজের মধ্যে একটি চুক্তি হয়েছে। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে এনার্জিপ্যাক ইলেকট্রনিকস লিমিটেডের প্রধান কার্যালয়ে চুক্তিতে সই করেন এনার্জিপ্যাক ইলেকট্রনিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক নূরুল আকতার এবং রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজের ব্যবস্থাপনা অংশীদার ওবায়েদুর রহমান তালুকদার। চুক্তি অনুযায়ী এনার্জিপ্যাক ইলেকট্রনিকসের পণ্য বিপণন, বিশেষ গ্রাহকসেবা এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠান কাজ করে যাবে। বিজ্ঞপ্তি