এনার্জিপ্যাক ও স্যাটকম আইটির মধ্যে চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-পরবর্তী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে স্যাটকম আইটি লিমিটেডের সঙ্গে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) সম্প্রতি একটি চুক্তি হয়েছে।ইপিজিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা করপোরেট পরিচালক হুমায়ুন রশীদ এবং স্যাটকম আইটির ভাইস চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা এ চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইপিজিএলের পরিচালক রেজওয়ানুল কবীর, স্যাটকম আইটি লিমিটেডের পরিচালক মো. ফরিদ উদ্দিন চৌধুরী, আইডিএলসির সহকারী মহাব্যবস্থাপক রুবায়েত-ই-ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।