এনার্জিপ্যাকের রোড শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক রোড শোর আয়োজন করেছে। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব ছাড়ার বিষয়ে এই শোর আয়োজন করা হয়।
ইপিজিএলের আইপিও প্রক্রিয়ায় আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ইস্যু ব্যবস্থাপক ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ইস্যু রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, পরিচালক এনামুল হক চৌধুরী, নুরুল আক্তার ও রেজওয়ানুল কবির, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ তামিম, কোম্পানি সচিব গোপাল চন্দ্র দেবনাথ, আইসিবির এমডি মো. ফায়েকুজ্জামান, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের এমডি সেলিম আর এফ হোসেন, আইডিএলসি ইনভেস্টমেন্টসের এমডি মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।