এপিআরএসিএর চেয়ারম্যান হলেন সুর চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস কে সুর চৌধুরী
এস কে সুর চৌধুরী

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এশিয়া প্যাসিফিক রুরাল অ্যান্ড এগ্রিকালচার ক্রেডিট অ্যাসোসিয়েশনের (এপিআরএসিএ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন।
ঢাকার স্থানীয় একটি হোটেলে এপিআরএসিএর ১৯তম সাধারণ সভায় গত সোমবার সুর চৌধুরী এ পদে নির্বাচিত হন। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়।