এপিও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তা দেবে
বাংলাদেশে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় সহায়তা করবে এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এপিও)।এপিওর জাপানভিত্তিক কর্মসূচি ব্যবস্থাপক মুহাম্মদ সাঈদ গতকাল সোমবার ঢাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান।ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন, বাংলাদেশ (এনপিও) ও এপিওর সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন ‘আইএসও ২২০০০ সনদের জন্য খাদ্যনিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।এতে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজোয়ানুল কবির সভাপতিত্ব করেন। এসএমই ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অনুষ্ঠানে এনপিও বাংলাদেশের পরিচালক মো. নুরুল ইসলাম ও ফিলিপাইনের টেকনোলজি ম্যানেজমেন্ট সেন্টারের অধ্যাপক সেরাফিন ডি তালিসায়ওন প্রমুখ বক্তব্য দেন।