এপ্রিলে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে মাসওয়ারি মূল্যস্ফীতির হার সামান্য কমেছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য থেকে দেখ যায়, ২০০৯-১০ অর্থবছরের এপ্রিল মাসে ভোক্তা মূল্যসূচক অনুসারে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ। আর মার্চ মাসে এই হার ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ।অবশ্য বার্ষিক গড় হার বিবেচনায় এপ্রিল মাসে এসে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫১ শতাংশ, যা মার্চ মাসে ছিল ৬ দশমিক ২৬ শতাংশ।বিবিএসের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, এপ্রিল মাসে খাদ্যের মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৪৭ শতাংশ, যেখানে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতির হার হয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ।শহর ও গ্রাম উভয় স্থানেই খাদ্যের মূল্যস্ফীতির হার দুই অঙ্কের ঘরে উন্নীত হয়েছে।এতে আরও দেখা যায় যে সার্বিকভাবে শহরের চেয়ে গ্রামেই মূল্যস্ফীতির হার বেশি রয়েছে।উল্লেখ্য, জাতীয় বাজেটের আগে মার্চ মাসের মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশ করার প্রায় দেড় মাস পরে বিবিএস এপ্রিল মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে।