এফএএস ফাইন্যান্সের ১: ১ রাইট অনুমোদন
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১:১ রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে সিএপিএম ইউনিট ফান্ড নামে একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড ও বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি অনুমোদন দিয়েছে কমিশন।আজ বুধবার কমিশনের ৪৬৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এফএএস ফাইন্যান্সকে ১:১ আনুপাতে অর্থাত্ বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি পাঁচ কেটি ৪২ লাখ ৪৭ হাজার ৫৯৯টি শেয়ার বাজারে ছেড়ে ৫৪ কেটি ২৪ লাখ ৭৫ হাজার ৯৯০ টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে কোনো প্রিমিয়াম ছাড়াই ইস্যুকৃত প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিএপিএম ইউনিট ফান্ড নামের বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড ও বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি অনুমোদন করা হয়েছে আজ। মিউচুয়াল ফান্ডটির আকার ১০ কোটি টাকা। আর ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফোলিও ম্যানেজমেন্ট) কোম্পানি লিমিটেড।