এফএএস ফিন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, অনিবার্য কারণবশত এফএএস ফিন্যান্সের ১৭তম এজিএম ২২ মের পরিবর্তে ২৪ মে অনুষ্ঠিত হবে। এজিএম-সম্পর্কিত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।