এফএএস ফিন্যান্সের চার পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চার উদ্যোক্তা পরিচালক। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা পরিচালক শাহনাজ আহমেদ তাঁর কাছে থাকা ৩১ লাখ ৪৬ হাজার ৬২৩টি শেয়ারের মধ্যে ১৬ লাখ ১৯ হাজার ১৩৬টি শেয়ার বিক্রি করতে চান। তিনি বিদ্যমান বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরবর্তী ৩০ কর্মদিবসে এই শেয়ার বিক্রি করতে চান।
অন্যদিকে প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালক সিরাজুল ইসলাম দুই লাখ ৪২ হাজার ৮৭০টি, মাহমুদুল হক দুই লাখ ৭০ হাজার ৭১৯টি ও এনামুল হক দুই লাখ ৪২ হাজার ৮৭০টি শেয়ার বিক্রি করতে চান।