এফএসআইবিএলের কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসারদের ২২তম বনিয়াদি প্রশিক্ষণ কোর্স গতকাল শনিবার শুরু হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আতাউর রহমান, অনুষদ সদস্য লুৎফুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি