এফএসআইবিএলের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ওয়াহিদুর রহমান ও চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। সভায় চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং পরবর্তী ছয় মাসের জন্য বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি।