এফএসআইবিএলের ছাতক শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জের ছাতকে সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ছাতক শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। উপস্থিত ছিলেন এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক মো. বেলাল উদ্দিন, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী প্রমুখ। বিজ্ঞপ্তি