এফএসআইবিএলের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসারদের বনিয়াদি প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসারদের নিয়ে ২৫তম বনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে গত বৃহস্পতিবার। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আতাউর রহমান, অনুষদ সদস্য লুৎফুল হক। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের ৩৬ জন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার অংশ নেন। বিজ্ঞপ্তি