এফএসআইবিএলের বনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসারদের ২৬তম বনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি শুরু হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আতাউর রহমান ও অনুষদ সদস্য লুৎফুল হক। কর্মসূচিতে ৩০ জন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার অংশ নেন। বিজ্ঞপ্তি