প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের হোটেল দ্য কক্স টুডেতে সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) দুদিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০১৬ সালের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং ২০১৭ সালের জন্য বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি