এফএসআইবিএলের ব্যবসায়িক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে গত শুক্রবার ও গতকাল শনিবার অনুষ্ঠিত হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, আঞ্চলিক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা এবং সব শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। সভায় ২০১৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং এ বছরের বাকি সময়ের জন্য বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি