এফএসআইবিএলের ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি হোটেলে সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, ঢাকা মহানগরী ও বৃহত্তর কুমিল্লার শাখা ব্যবস্থাপকেরা, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরাসহ অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি