এফএসআইবিএলের ১৭তম বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের (উদ্যোক্তা ও পরিচালক ছাড়া) জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ২০১৫ সালের সমাপ্ত বছরের জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন করা হয়। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মালেক। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ কুতুবুদ্দিন, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহ। বিজ্ঞপ্তি।