এফএসআইবিএলের ১৮তম এজিএম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে গত রোববার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক। সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ কুত্বুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এজিএমে সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫% নগদ লভ্যাংশ ও ৫% স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি