এফএসআইবির ডিএমডি হলেন মোস্তফা খায়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. মোস্তফা খায়ের। এর আগে তিনি এই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশ শিল্প ঋণ সংস্থায় (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি.) ১৯৮৯ সালের মার্চে তাঁর ব্যাংকিং জীবন শুরু। ওই বছরের নভেম্বরে তিনি আইএফআইসি ব্যাংকে যোগ দেন। ১৯৯৮ সালের মার্চে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডাচ্-বাংলা ব্যাংকে যোগ দেন।