এফএসআইবির নতুন ডিএমডি সাইফুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সাইফুর রহমান পাটোয়ারী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি এই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে এফএসআইবিতে যোগদানের আগে তিনি সিটি ব্যাংক, মুসলিম কমার্শিয়াল ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকে কাজ করেন। বিজ্ঞপ্তি।